ব্রেকিং নিউজ
শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়ার সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী প্রত্যেক জেলা-উপজেলা হাসপাতালে ডায়ালাইসিসের ব্যবস্থা করা হবে হরমুজ প্রণালী খোলার ঘোষণা : ২০২৭ সালে বিশ্ব বাজারে ‘তেলবন্যা’র আভাস প্রাণঘাতীর পরিবর্তে ‘নন-লিথাল’ অস্ত্র ব্যবহারের প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ ২৪ ঘন্টায় হামের উপসর্গে ৪ শিশুর মৃত্যু

গাজায় ইন্টারনেট সেবা দেবে ইলন মাস্কের স্টার লিংক

uploader3 | আপডেট: ২৯ অক্টোবর ২০২৩ - ০১:০৮:৫০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় বিধ্বস্ত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কর্মরত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সেবা দেবে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের প্রতিষ্ঠান স্টার লিংক।

গত শুক্রবার রাতে ইসরায়েল বাহিনীর হামলায় অবরুদ্ধ গাজায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। ফলে পুরোপুরি ব্ল্যাকআউটে চলে যায় অঞ্চলটি। এর পরপরই এই ঘোষণা দেন ইলন মাস্ক।

রোববার (২৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানায় বার্তা সংস্থা আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার গাজায় কর্মরত আন্তর্জাতিক সংগঠনগুলোকে ইন্টারনেট সরবরাহের ঘোষণা দেন টেসলা, স্পেসএক্স ও এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে এ ঘোষণা দেন তিনি।

পোস্টে তিনি লিখেন, ‘গাজায় কর্মরত আন্তর্জাতিক সহায়তা সংগঠনগুলোকে ইন্টারনেট সংযোগ সুবিধা দেবে স্টার লিংক।’ এছাড়া আরেকটি পোস্টে তিনি আরও লেখেন, ‘আমরা জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক স্বীকৃত সহায়তা গোষ্ঠীগুলোকে সহযোগিতা দেব।’

তবে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ধীরে ধীরে ইন্টারনেট পরিষেবা পুনরুদ্ধার করা হচ্ছে বলে জানিয়েছে ফিলিস্তিনের টেলিকমিউনিকেশন কোম্পানি পালটেল ও গ্লোবাল নেটওয়ার্ক মনিটর নেটব্লকস। রবিবার সংস্থাগুলো জানায়, ল্যান্ডলাইন, মোবাইল ও ইন্টারনেট পরিষেবা ফিরিয়ে আনার জন্য কাজ করছে তারা।

কিউটিভি/অনিমা/২৯ অক্টোবর ২০২৩,/দুপুর ১:০৬

▎সর্বশেষ

ad