ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

১ মণ দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন যুবলীগ নেতা!

superadmin | আপডেট: ২৫ অক্টোবর ২০২৩ - ০৯:৪৭:৩৫ পিএম

ডেস্কনিউজঃ ১ মণ দুধ দিয়ে গোসল করে দল ছেড়ে রাজনীতি থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলার ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক বাবলুর রহমান।

বুধবার ঢোলারবাজার এলাকায় কয়েকশ মানুষের সম্মুখে তিনি এ ঘটনা ঘটান।

৫০ বছর বয়সি বাবলুর ২১নং ঢোলারহাট ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি ধর্মপুর (ঢোলারহাট বাজার) এলাকার হোসেন আলীর ছেলে।

২১ বছর ধরে রাজনীতি করলেও ভালো কোনো পদ না পাওয়ার ক্ষোভে তিনি এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন বলে জানান বাবলুর রহমান।

বাবলুর দাবি করেন, প্রায় ২৫ বছর ধরে তিনি যুবলীগ করে আসছেন। কিন্তু তার পরেও দল আমাকে মূল্যায়ন করে নাই। তাই আমি এই দল ছেড়ে দিতে চাই। সেই সঙ্গে ঘোষণা দিচ্ছি আমি আর রাজনীতি করব না। এতদিন রাজনীতি করতে গিয়ে যদি কারো ক্ষতির কারণ হয়ে থাকি, তাহলে ক্ষমা চাই। আমাকে ক্ষমা করবেন। আমি নিজেকে পরিশুদ্ধ করে স্বাভাবিক জীবনে ফিরতে চাই।

বিপুল/২৫.১০.২০২৩/ রাত ৯.৪৩

▎সর্বশেষ

ad