ব্রেকিং নিউজ
বিএনপি একদলীয় শাসনব্যবস্থায় বিশ্বাসী নয় : মির্জা ফখরুল হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৭৪ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ শিশুর শিক্ষা ও স্বাস্থ্য : প্রধানমন্ত্রী ইরাকে আইআরজিসি’র গোপন সেল, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে সংঘাতের শঙ্কা, দেশজুড়ে পুলিশের সতর্কতা রিজার্ভ চুরি মামলার খসড়া চার্জশিট নিয়ে প্রকাশিত তথ্য সিআইডির নয় সরকার ইতোমধ্যে অনেকগুলো অঘটন ঘটিয়েছে মধ্যপ্রাচ্য যুদ্ধে নিহতের সংখ্যা আসলে কত? সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ

পৃথিবীজুড়ে রহস্যময় ‘ফেয়ারি সার্কেল’

superadmin | আপডেট: ০১ অক্টোবর ২০২৩ - ০৮:০৫:৫৯ পিএম

ডেস্কনিউজঃ বিশ্বজুড়ে বিভিন্ন স্থানে রহস্যময় ‘ফেয়ারি সার্কেল’ বা রূপকথার বৃত্ত। একটি দুটি স্থানে নয় শত শত স্থানে এমন অসংখ্য বৃত্ত ভাবিয়ে তুলেছে বিজ্ঞানীদের। এসব বৃত্ত ছোপ ছোপ। এমনিতেই রহস্যময় প্রাণের সন্ধান কয়েক দশক ধরে কৌতূহলী করে রেখেছে বিজ্ঞানীদের। একসময় যা ভাবা হতো তা নিয়ে তারা এখন আরও বেশিদূর অগ্রসর হতে পারেন বলে মনে করা হচ্ছে এই আবিষ্কারের ফলে। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, এমন বৃত্তাকার ছোপ এর আগে দেখা গিয়েছিল শুধু দক্ষিণ আফ্রিকার নামিবিয়ার মরুভূমিতে এবং পশ্চিম অস্ট্রেলিয়ায়। কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নতুন একটি গবেষণা করা হয়েছে। তাতে এর ধরণ শনাক্ত করার চেষ্টা করা হয়। এ সময়ই তিনটি মহাদেশে কমপক্ষে ১৫টি দেশে নতুন নতুন স্থানে এমন ‘ফেয়ারি সার্কেলের’ সন্ধান পান বিজ্ঞানীরা।

এর ফলে এর রহস্য উদঘাটন এবং বিশ্বজুড়ে এতবেশি মাত্রায় কেন এটা পাওয়া যাচ্ছে তার কারণ অনুসন্ধান করতে পারবেন তারা।

সোমবার এই গবেষণা প্রকাশিত হয়েছে প্রসিডিংস অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সেস জার্নালে। শুষ্কু ভূমি থেকে এবং স্বল্প বৃষ্টিপাতের ফলে শুষ্ক এলাকার উচ্চমাত্রার স্যাটেলাইট ছবি ব্যবহার করে গবেষকরা ডাটাসেট তৈরি করেন। এসব বিশ্লেষণে ব্যবহার করা হয় একটি নিউরাল নেটওয়ার্ক, যা হলো এক ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। এই এআই মানুষের ব্রেনের মতো একইভাবে তথ্যকে প্রক্রিয়াকরণ করে। স্পেনের ইউনিভার্সিটি অব আলিক্যান্টের মাল্টিডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্টাল স্টাডিজের ডাটা বিজ্ঞানী ও এই গবেষণার শীর্ষ লেখক ড. এমিলিও গুইরাদো বলেন, এই ধরনের ‘ফেয়ারি সার্কেলের’ মতো প্যাটার্ন শনাক্ত করার জন্য ব্যাপক মাত্রায় এবারই প্রথম স্যাটেলাইটের ছবি মডেল হিসেবে ব্যবহার করা হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তায়।

প্রথমে গবেষকরা একটি নিউরাল নেটওয়ার্ককে এমনভাবে প্রশিক্ষিত করেন, যাতে সে নামিবিয়া ও অস্ট্রেলিয়া থেকে সংগ্রহ করা স্যাটেলাইটের ১৫ হাজারের বেশি ছবি থেকে ‘ফেয়ারি সার্কেল’ হিসেবে চিনতে পারে। এসব ছবির অর্ধেকে দেখা যায় ফেয়ারি সার্কেল। অর্ধেকে দেখা যায় না। এরপর বিজ্ঞানীরা বিশ্বের বিভিন্ন স্থানের ৫৭৫০০০ ভূমির স্যাটেলাইটের ছবি এআই ডাটাসেটের কাছে দেন। এর ভিতর থেকে উদ্ভিদ শনাক্ত করে নিউরাল নেটওয়ার্ক। আরও শনাক্ত করে একই রকম বৃত্তাকার প্যাটার্ন, যা দেখতে একই রকম ফেয়ারি সার্কেলের মতো।

নাহিদা/০১.১০.২০২৩/ রাত ৮.০১

▎সর্বশেষ

ad