ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সালারের সঙ্গে টক্কর, ডাঙ্কির মুক্তি নিয়ে কী বললেন শাহরুখ?

Ayesha Siddika | আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৩ - ১১:১২:৪৬ পিএম

বিনোদন ডেস্ক : ‘জওয়ান’ বিশ্ববাজারে এক হাজার কোটির উপর ব্যবসা করেছে। ভারতীয় বক্স অফিসেও এ সিনেমা ৬০০ কোটির ঘরে পা রেখেছে। তাই কিং খান এখন শুধু ‘ডাঙ্কি’ সিনেমা নিয়েই ভাবছেন।

 ‘ডাঙ্কি’র মাধ্যমে প্রথমবার রাজকুমার হিরানির সঙ্গে কাজ করলেন শাহরুখ। এ সিনেমার প্রযোজনা সামলেছে অবশ্য শাহরুখ আর গৌরির রেড চিলিজ এন্টারটেনমেন্ট। সিনেমাতে শাহরুখের নায়িকা তাপসী পান্নু। এছাড়াও রয়েছেন ধর্মেন্দ্র ও ভিকি কৌশল।
 
‘পাঠান’ ও ‘জওয়ান’ এর সাফল্যের পর ডাঙ্কির জন্য যখন অধীর আগ্রহে অপেক্ষা করছে দর্শক, ঠিক সেই সময়ই আরেকটি বড় সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। আর সেটি হলো প্রভাস অভিনীত সালার। একই দিনে দুটি বিগ বাজেটের সিনেমা মুক্তি পাওয়ায় শঙ্কা তৈরি হয়েছে সিনেমাবোদ্ধাদের মাঝেও।
 
সিনেমা বিশ্লেষকদের মতে, বক্স অফিসে শাহরুখের ডাঙ্কির সঙ্গে বেশ জোরদার একটা টক্কর হতে চলেছে প্রভাসের সালারের। এদিকে অনেক নেটিজেনই মনে করছেন, বক্স অফিসে রাজত্ব করার জন্য শাহরুখ ডাঙ্কির মুক্তি পিছিয়ে দেবেন।
 
প্রেক্ষাগৃহে সিনেমা দুটির মুক্তি প্রসঙ্গে কথা বলেছেন বাণিজ্য বিশ্লেষক তরুণ আদর্শ। ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে তিনি নিশ্চিত করেছেন, ডিসেম্বরের বড়দিনেই একসঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ডাঙ্কি এবং সালার।
 
তারপরও কাটেনি নেটিজেনদের শঙ্কা। আর তাই গত বুধবার (২৭ সেপ্টেম্বর) আস্ক এসারকে সেশনে শাহরুখকে এই বিষয়ে  টুইটারে প্রশ্ন করেন এক ভক্ত। তিনি লেখেন, ‘ডাঙ্কির মুক্তির তারিখ পেছাচ্ছে না তো?’

ভক্তের এমন প্রশ্নে অবাক হন শাহরুখ। প্রশ্নের জবাবে তিনি লেখেন, ডাঙ্কি ফিক্সডই আছে। আর কী করবো? এখন কি কপালে লিখে রাখবো?

 

 

কিউটিভি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৪

▎সর্বশেষ

ad