বিএনপি নিজেদের জন্য যায়, খালেদা জিয়ার জন্য আদালতে যায় না: কামরুল

Ayesha Siddika | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ - ১১:১৪:৩০ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২৫ সেপ্টেম্বর) কেরানীগঞ্জের তারানগরে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। কামরুল ইসলাম বলেন, ‘জিনিসপত্রের দাম কম রাখতে সরকার নিরন্তর চেষ্টা করছে। নিত্যপণ্যের দামের এ অবস্থা সাময়িক। আশা করি, খুব দ্রুতই সবকিছু ঠিক হয়ে যাবে।’


বিদেশি শক্তি তাদের স্বার্থে স্যাংশন দেয় জানিয়ে কামরুল বলেন, ‘আমেরিকা স্যাংশন দিয়ে ইরাক, আফগানিস্তান, লিবিয়াকে ধংস করেছে। সেই দেশটি এখন বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের ধুয়া তুলছে। এইসব অপতৎপরতা বাংলাদেশে চলবে না।’
 
উঠান বৈঠকে কামরুল ইসলাম গত ১৫ বছরে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে এবং দেশকে এগিয়ে নিতে চাইলে আবারও শেখ হাসিনাকে ভোট দিতে সবার প্রতি অহ্বান জানান।

 

 

কিউটিভি/আয়শা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/রাত ১১:০৮

▎সর্বশেষ

ad