ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঢাকার রাস্তায় এলোপাতাড়ি গুলি: বাইক আরোহী ভুবন মারা গেছেন

uploader3 | আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৩ - ১২:১৮:৫৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীতে সড়কে দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে আহত বাইক আরোহী ভুবন চন্দ্র শীল না ফেরার দেশে চলে গেছেন (৫২)।

সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে তিনি রাজধানীর ধানমন্ডিতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 

ভুবন চন্দ্র শীলের শ্যালক পলাশ মজুমদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে ভুবনকে হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল। রোববার ধানমন্ডির ওই হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছিলেন, ভুবন চিকিৎসায় কোনো সাড়া দিচ্ছেন না।

রোববার রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকদের বরাত দিয়ে ভুবনের শ্যালক পলাশ চন্দ্র শীল জানিয়েছিলেন, চিকিৎসায় ভুবন সাড়া দিচ্ছেন না। যে কোনো দুঃসংবাদের জন্য তাদের প্রস্তুত থাকতে বলা হয়েছে।

ভুবন আজ না ফেরার দেশে পাড়ি জমালেন। মৃত্যুকালে তিনি স্ত্রী রত্না চন্দ্র শীল ও একমাত্র মেয়ে ভূমিকা চন্দ্র শীলকে রেখে গেছেন।

শনিবার দিবাগত রাত পৌনে ৯টা থেকে পৌনে ১২টা পর্যন্ত ৩ ঘণ্টা ভুবনের মস্তিষ্কে অস্ত্রোপচার চলে। অস্ত্রোপচার সফল হয়েছে কি না, তা ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করার পর জানানো হবে বলে চিকিৎসকেরা জানিয়েছিলেন। রোববার বেলা ১১টা থেকে ভুবনের শারীরিক অবস্থার অবনতি হতে থাকে।

গত সোমবার রাত ১০টার দিকে তেজগাঁও শিল্প এলাকার বিজি প্রেসের সামনের রাস্তায় শীর্ষ সন্ত্রাসী তারিক সাঈদ ওরফে মামুনের প্রাইভেট কার লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে একদল সন্ত্রাসী। এ সময় মোটরসাইকেলে করে ওই পথ দিয়ে নিজ বাসায় ফেরার সময় মাথায় গুলিবিদ্ধ হন ভুবন।

কিউটিভি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ১২:১৬

▎সর্বশেষ

ad