ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

আমির খানের সিনেমায় অভিনয়ের খবর, মুখ খুললেন ফারিণ

Ayesha Siddika | আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৩ - ০৯:০৩:৪৩ পিএম

বিনোদন ডেস্ক : টালিউডের সিনেমা দিয়ে বড়পর্দায় অভিষেক হয়েছে তাসনিয়া ফারিণের। এ বছরের ফেব্রুয়ারিতে পশ্চিমবঙ্গে মুক্তি পায় অতনু ঘোষ পরিচালিত ‘আরো এক পৃথিবী’ সিনেমাটি। এ সিনেমায় কৌশিক গাঙ্গুলী, অনিন্দিতা বসু, সাহেব ভট্টাচার্য অভিনয় করেন। 

‘আমির খানের নায়িকা হচ্ছেন ফারিণ’ এমন শিরোনামও চমক সৃষ্টি করেছে। এর নেপথ্যে আসল ঘটনা ফাঁস করলেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ।

ফারিণ বলেন, কয়েকটি সংবাদমাধ্যমে আমি সংবাদটি দেখেছি। এখনো কিছু সংবাদমাধ্যম আমার সঙ্গে কথা না বলেই এমন ভুল সংবাদটি ছড়াচ্ছেন। বিষয়টি আমার জন্য বিব্রতকর। আমি আমির খানের প্রযোজনা কিংবা বলিউডের কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হইনি। এমন কিছু হলে অবশ্যই আমি জানাতাম।

তাহলে কেন আমির খানের সঙ্গে ফারিণকে জড়িয়ে এমন সংবাদ ছড়ানো হচ্ছে? এর কারণ আমির খানের সঙ্গে ফারিণের কোনো যোগসূত্র না থাকলেও তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া সিনেমার পরিচালকের সঙ্গে সংযোগ আছে। 

ফারিণ টালিউডের ‘পাত্রী চাই’ সিনেমায় অভিনয় করবেন। এটির পরিচালক বিপ্লব গোস্বামী। তার চিত্রনাট্যে বলিউডে নির্মিত ‘লাপাতা লেডিস’ সিনেমা প্রযোজনা করেছেন আমির খান। ওই সিনেমা পরিচালনা করেন আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও। 

‘পাত্রী চাই’ সিনেমায় ফারিণের নায়ক অর্জুন চক্রবর্তী। বিপ্লব গোস্বামীর পরিচালনায় এই ছবিতে সব্যসাচী চক্রবর্তী, মমতা শঙ্করের মতো জনপ্রিয় অভিনয়শিল্পীরা অভিনয় করবেন। ফারিণ ও অর্জুন জুটিকে কেন্দ্র করেই সাজানো হয়েছে সিনেমার গল্প। 

বিপ্লব গোস্বামী বলেছেন, পুরুষতান্ত্রিক সমাজের ফাঁপা দম্ভকে নাড়িয়ে দেওয়ার গল্প পাত্রী চাই। হাসি-ঠাট্টার আড়ালে সমাজের বিভিন্ন অসঙ্গতির চিত্র দেখানো হবে এই সোশ্যাল স্যাটায়ার সিনেমায়। 

ফারিণ জানান, ইতোমধ্যে এ সিনেমায় অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। এতে তার চরিত্র কেমন- সেই বিষয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৩,/রাত ৯:০২

▎সর্বশেষ

ad