ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

অস্ত্র মামলায় অভিযুক্ত হলেন বাইডেনের ছেলে হান্টার

Ayesha Siddika | আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৩ - ০২:৪১:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মামলায় অভিযুক্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। তাকে আগ্নেয়াস্ত্র-সংক্রান্ত এক মামলায় অভিযুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার একটি আগ্নেয়াস্ত্র কেনার সময় মিথ্যা বলার তিনটি ফৌজদারি অপরাধের অভিযোগে হান্টারকে অভিযুক্ত করা হয়।

দোষ স্বীকার করে মামলা নিষ্পত্তির একটি প্রস্তাবিত চুক্তি ভেস্তে যাওয়ার পর ৫৩ বছর বয়সি হান্টারকে অভিযুক্ত করা হলো। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধের অভিযোগে অভিযুক্ত হলেন। 

আর এর মধ্য দিয়ে হান্টারই প্রথম যুক্তরাষ্ট্রের কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান হিসেবে ফৌজদারি অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি হলেন। যুক্তরাষ্ট্র ডেলাওয়্যারের একটি আদালতে হান্টারকে অভিযুক্ত করা হয়। তার বিরুদ্ধে আনুষ্ঠানিক এ অভিযোগ আনেন বিশেষ কৌঁসুলি ডেভিড ওয়েইস।

অভিযোগে বলা হয়, ২০১৮ সালের অক্টোবরে ডেলাওয়্যারে একটি আগ্নেয়াস্ত্রের দোকান থেকে একটি রিভলবার কিনেন বাইডেনের ছেলে হান্টার। সেটি কেনার সময় তিনি মিথ্যা তথ্য দিয়েছিলেন। বলেছিলেন, তিনি কোনো উত্তেজক মাদকদ্রব্যের বেআইনি সেবক নন। তিনি মাদকাসক্তও নন। অথচ সে সময় তিনি মাদক (কোকেন) সেবক ছিলেন।

মার্কিন ফেডারেল আইন অনুসারে, আগ্নেয়াস্ত্র ক্রয়ের সময় বাধ্যতামূলকভাবে কিছু তথ্য দিতে হয়। আর এ সময় মিথ্যা বলা অপরাধ। সেই সঙ্গে মাদক ব্যবহারকালে আগ্নেয়াস্ত্র রাখাও অপরাধ।

মার্কিন বিচার বিভাগের বিবৃতির তথ্যানুযায়ী, মামলায় দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ ২৫ বছরের কারাদণ্ড হতে পারে হান্টারের। 

সূত্র: সিএনএন, নিউ ইয়র্ক টাইমস

 

 

কিউটিভি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৩,/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad