ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

সৌদির কারখানায় আগুন, সাত বাংলাদেশিসহ মৃত্যু ৯

uploader3 | আপডেট: ১৫ জুলাই ২০২৩ - ১১:৪৯:৩২ এএম

ডেস্ক নিউজ : সৌদি আরবের দাম্মামের আল-মনসুরা এলাকায় ফার্নিচারের কারখানায় আগুন লেগে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন আরও দুইজন।

দাম্মাম শহরের হুফুপ সানাইয়া এলাকার একটি ফার্নিচারের কারখানায় এই আগুনের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাস জানিয়েছে, নিহত বাংলাদেশিদের মধ্যে তিনজন নাটোরের এবং একজন রাজশাহীর। তবে নিহতদের নাম এখনও জানা যায়নি। এদিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। 

নিহতদের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

আগুনের সূত্রপাত কিভাবে, তা এখনও জানা যায়নি। 

কিউটিভি/অনিমা/১৫ জুলাই ২০২৩,/সকাল ১১:৪৬

▎সর্বশেষ

ad