গুগলের গোপনীয়তা নীতিমালায় পরিবর্তন

Ayesha Siddika | আপডেট: ০৬ জুলাই ২০২৩ - ০৫:১৪:৫২ পিএম

তথ্যপ্রযুক্তি ডেসক্ : বৃহস্পতিবার (৬ জুলাই) সার্চ ইঞ্জিন জার্নালের প্রতিবেদনে জানায়, গুগল তাদের পরিষেবাগুলি উন্নত করতে ও নতুন এআই-চালিত প্রযুক্তি তৈরিতে এ তথ্যগুলো ব্যবহার করবে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের ডাটা বার্ড ও ক্লাউড এআই মডেলগুলোতে ব্যবহার করা হবে। অর্থাৎ ট্রান্সলেশন এআই সিস্টেম, জেনারেটিভ টেক্সট এআই সিস্টেম ও ক্লাউড এআই সিস্টেমকে প্রশিক্ষণ দিতে ব্যবহারকারীদের তথ্য নেওয়া হবে।


এর আগ পর্যন্ত ডাটার ব্যবহার শুধু ল্যাঙ্গুয়েজ মডেল পর্যন্তই সীমাবদ্ধ রাখার কথা জানিয়েছিল গুগল। গুগলের ভাষ্য, ব্যবহারকারীদের তথ্য গুগলের সেবা আরও উন্নত করতে এবং নতুন পণ্য, ফিচার ও প্রযুক্তি তৈরিতে কাজে লাগানো হবে। এতে ব্যবহারকারীরাই উপকৃত হবে। গুগল ও ওপেনএআই ব্যবহারকারীদের পোস্ট, রিভিউ ও অন্যান্য অনলাইন কনটেন্টের তথ্য নিয়ে বার্ড ও চ্যাটজিপিটিকে প্রশিক্ষণ দেয়।
তবে এভাবে কপিরাইটের পরোয়া না করে জনসমক্ষে উন্মুক্ত থাকা তথ্য নেওয়া বৈধ কি না তা নিয়ে চলছে বিতর্ক। ২৯ জুন ওপেনএআইয়ের বিরুদ্ধে ক্যালিফোর্নিয়ায় মামলা করে আইনি সেবাদাতা একটি প্রতিষ্ঠান। মামলায় ইন্টারনেট থেকে ব্যবহারকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের কমেন্ট, ব্লগ, পোস্ট, উইকিপিডিয়ার আর্টিকেল থেকে তথ্য নেওয়ার অভিযোগ আনা হয়। এ ঘটনার পরপরই প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আনে গুগল।

উল্লেখ্য, অনলাইনে তথ্য খোঁজার পাশাপাশি গুগলের যেকোনো প্রযুক্তি ব্যবহার করলেই ব্যবহারকারীদের ব্রাউজারের সেটিংস, অপারেটিং সিস্টেম, মোবাইল নেটওয়ার্ক, ফোন নম্বর এবং অ্যাপের বিভিন্ন তথ্য সংগ্রহ করে থাকে গুগল।

 

 

কিউটিভি/আয়শা/০৬ জুলাই ২০২৩,/বিকাল ৫:১৪

▎সর্বশেষ

ad