ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উদ্যোগে লন্ডনে দোয়া মাহফিল অনুষ্ঠিত

superadmin | আপডেট: ২৫ জুন ২০২৩ - ০৭:২৭:৪৩ পিএম

ইউকে প্রতিনিধিঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য জনাব ড. মোশাররফ হোসেন সহ বিএনপির সকল অসুস্থ নেতাকর্মীর আশু রোগ মুক্তি কামনা করে গত ১৯/৬/২৩ ইং রোজ সমবার লন্ডন সময় বিকাল ৪ ঘটিকা ও বাংলাদেশ সময় রাত ৯ টায় বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার সভাপতি ও জিয়া পরিষদ যুক্তরাজ্য শাখার সভাপতি প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী । প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মাহিদুর রহমান।

সভা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও নিউজার্সি বিএনপির সভাপতি জনাব সৈয়দ জুরায়ের আলী। বহির্বিশ্বের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়ার উপদেষ্টা ক্যালিফোর্নিয়া নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী।

আরও উপস্থিত ছিলেন অধ্যাপক গোলাম মোস্তফা চৌধুরী নিপন, অধ্যাপক কমর উদ্দীন জামাল, জিয়া তফাদার, ফরিদ উদ্দীন আহমেদ, আব্দুল লতিফ, আব্দুল মোহিত ভিপি সুহেল, সাব্বীর চৌধুরী , শফি আহমেদ এজিএস দিনার , হাবিবুর রহমান চিনু, আতিকুল ইসলাম শরীফ, খন্দকার বাকী, শাকীল চৌধুরী, শফিকুজ্জামান চৌধুরী রিপন, শেখ নিযামুর টিপু , রমিজ উদ্দীন, আতাউর রহমান আতা, মিছবাহ চৌধুরী লিটন, ফারুক রশীদ চৌধুরী, রাশেদ আহমেদ চৌধুরী, এস এম রায়হান বকস, লুৎফুর রহমান, বাপ্পী খান, রাফিউজ্জামান খান, রাসেল আহমেদ, তাজুল ইসলাম, মইনুল হুসেন, সৈয়দ খালিদ আলী , মাহবুবুল আলম চৌধুরী নজরুল, সাজ্জাদুর রহমান সাজু, শাহীন আহমেদ, আব্দুল মতিন, জসিম উদ্দীন, কয়ছর আহমেদ, মস্তাক আহমেদ সুমন , জয়নুল টিপু , জুনেদ আহমেদ, শাহবাজ , রিপন মজুমদার, মানিক মেম্বার, শহিদুল ইসলাম, নুরুল ইসলাম জাকির, আলীম উদ্দীন ও মইন উদ্দীন তাজ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু আশাবাদ ব্যক্ত করে বলেন অতীতের মত ভবিষ্যতেও প্রবাস থেকেই বহির্বিশ্ব জাতীয়তাবাদী ফোরাম কুলাউড়া এই হাসিনা সরকারকে পতন আন্দোলন সংগ্রামে সর্বাত্বক সাহায্য সহযোগিতা করবেন। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় প্রবাসীদের ভূমিকা অপরিসীম। প্রধান বক্তা জনাব মাহিদুর রহমান আমাদের বহির্বিশ্বের সকল কার্যক্রমের ভূয়সী প্রসংশা করেন ।

সাধারণ সম্পাদক সৈয়দ জুবায়ের আলী আমাদের মা খালেদা জিয়া ও ডক্টর মোশাররফ স্যারের সুস্হতা কামনা , মরহুম জিয়াউর রহমান সাহেব সহ সকল জাতীয়তাবাদী ঘরনার সকল মৃত ব্যক্তির জন্য দোয়া করেন । তারেক রহমান সাহেব কে যেন বীরের বেশে দেশে নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে দেশ সেবার সুযোগ হয়।

সভাপতি প্রফেসর সাইফুল বলেন “ অন্ধকার যত গভীর হয়, সূর্য তত দ্রূত উদিত হয়।” তিনি সকল কে বাংলাদেশে গিয়ে তারুন্যের অহংকার দেশ নায়ক জনাব তারেক রহমান কর্তৃক ঘোষিত সকল আন্দোলন সংগ্রামে শরীক হয়ে মানুষের ভোটের অধিকার নিশ্চিত করার আহবান জানান।

২০.০৬.২০২৩/বিকাল ৫.২৭

▎সর্বশেষ

ad