ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দক্ষিণ আফ্রিকায় গুলিতে বাংলাদেশী নিহত

uploader3 | আপডেট: ২৫ জুন ২০২৩ - ০২:৫৭:৫১ পিএম

ডেস্ক নিউজ : দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটুত এলাকায় ডাকাতের গুলিতে মো. হারুন (৪২) নামের এক বাংলাদেশী নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় শনিবার সন্ধ্যায় সোয়েটু এলাকার মিডল্যান্ডসে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতদের হামলার শিকার হয়ে প্রাণ হারান এ বাংলাদেশী। 

নিহত মো. হারুন নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড দীঘিরপাড় এলাকার আবিদ মিয়ার ছেলে। ৭ ভাই ও ১ বোনের মধ্যে সবার ছোট ছিলেন হারুন।নিহতের পরিবারের বরাত দিয়ে প্রতিবেশী ও স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো. হানিফ বলেন, নিজের বড়ভাইদের মধ্যে দুজন আফ্রিকায় থাকার সুবাধে এবং জীবিকার সন্ধানে গত ৮ বছর আগে আফ্রিকায় যান হারুন। সেখানে ভাইদের সহযোগিতায় সোয়েটুত এলাকায় নিজে একটি ব্যবসা প্রতিষ্ঠান চালু করেন। শনিবার সন্ধ্যায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কাজ করছিলেন হারুন। এসময় কয়েকজন অস্ত্রধারী ডাকাত তার প্রতিষ্ঠানে ডাকাতির উদ্দেশ্যে হামলা চালায়। ডাকাত দল এলোপাতাড়ি গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে আহত হন হারুন। 

পরে ডাকাতরা চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে বারাগওয়ানা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হারুনকে মৃত ঘোষণা করেন।

এদিকে হারুনের অকাল মৃত্যুতে তার গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। স্বামীকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন হারুনের স্ত্রী, বাবাকে হারিয়ে এতিম হয়ে পড়েছেন  এক ছেলে ও এক মেয়ে। 

হারুনের মৃতদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন তার পরিবার।

প্রসঙ্গত, গত ৮ বছরে দুই বার দেশে এসে ঘুরে গেছেন হারুন। সবশেষ ২০২০ সালে বাংলাদেশে আসার পর কয়েক মাস থেকে পুনরায় আবারও আফ্রিকায় চলে যান তিনি। 

কিউটিভি/অনিমা/২৫ জুন ২০২৩,/দুপুর ২:৫৬

▎সর্বশেষ

ad