ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

মালয়েশিয়ার অগ্নিকাণ্ডে দগ্ধ আরেক বাংলাদেশির মৃত্যু

uploader3 | আপডেট: ১৬ জুন ২০২৩ - ০৮:১৮:৫৩ পিএম

ডেস্ক নিউজ : মালয়েশিয়ায় ছাপাখানায় অগ্নিকাণ্ডে দগ্ধ হওয়া মনিরউজ্জামানও (৪২) হার মানলেন মৃত্যুর কাছে । স্থানীয় সময় শুক্রবার সকাল সাড়ে নয়টায় সারডাং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে অগ্নিকাণ্ডের ওই ঘটনায় তিন বাংলাদেশির মারা গেছেন।

বর্তমানে আগুনে দগ্ধ আরো তিন বাংলাদেশি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। এর আগে, বৃহস্পতিবার (১৫ জুন) ভোরে দেশটির সেলাঙ্গর রাজ্যের বান্ডারবারু বাঙ্গির এলাকার একটি ছাপাখানায় এই অগ্নিকাণ্ড ঘটে। এতে ঘটনাস্থলেই লিটন (৩৪) ও মুরাদ (৩৮) নামে দুই বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়।

অগ্নিকাণ্ডে নিহত তিন বাংলাদেশি হলেন, ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ফুলবাড়ী গ্রামের বোরাক আলীর ছেলে লিটন (৩৪),পাবনার সুজানগরের পারঘোরাধা গ্রামের কোরবান মোল্লার ছেলে মুরাদ আলী মোল্লা (৩৮) এবং যশোরের কাশিমপুর ইউনিয়নের বাসিন্দা মনিরুজ্জামান (৪২)।

সেলাঙ্গর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক মো. রাজালি ওয়ান ইসমাইল জানান, ভোর সোয়া ৪টার দিকে তারা আগুনের খবর পান। খবর পেয়ে তারা ঘটনাস্থলে ছুটে যান। ভোর ৪টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

আহতরা হলেন, যশোরের বাবলু রহমান (৪৪), মো. সাইফুল ইসলাম (৪২) এবং রাজা (২৮)। তাদের সবার অবস্থা গুরুতর। সেলাঙ্গরের সেরডাং হাসপাতালের আইসিইউতে তাদের চিকিৎসা চলছে। 

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ জুন) ভোর ৪টার দিকে সেলাঙ্গরের বন্দর বারু বাঙ্গির তামান পারিন্ডাস্ট্রিয়ান সেলামানের জালান পি-১০/১৮-এর ছাপাখানায় আগুন লাগে। ভোর ৪টা ১৪ মিনিটের দিকে রাজ্য দমকল বিভাগের অপারেশনস সেন্টার (পিজিও) একটি পাবলিশিং প্রিন্টিং ফ্যাক্টরিতে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বন্দর বারু বাঙ্গির ফায়ার অ্যান্ড রেসকিউ স্টেশন (বিবিপি), বিবিপি কাজাং, বিবিপি সেমেনিহ এবং বিবিপি সেরডাং থেকে মোট ২৩ সদস্য আগুন নেভানো ও উদ্ধার অভিযানের অংশ নেন।

কিউটিভি/অনিমা/১৬ জুন ২০২৩,/রাত ৮:১৮

▎সর্বশেষ

ad