ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

বিশ্ব ঋতুমতী দিবসে অনন্য নজির কলকাতায়

Ayesha Siddika | আপডেট: ২৮ মে ২০২৩ - ০৮:৪১:১৮ পিএম

ডেস্ক নিউজ : ঋতুমতী! এ শব্দটি শুনলেই হিন্দু সমাজের এক শ্রেণির মানুষ ভ্রঁ কুচকে নেন। আর তথাকথিত ধর্মপ্রাণ মানুষের মধ্যে কেউ কেউ আছেন ঋতুমতীদের শরীর থেকে একশ হাত দূরে থাকেন। কোনো ধর্মীয় বিধান না থাকলেও ঋতুমতী হলে হিন্দু সমাজে যেকোনো শুভ কাজে ‘অচ্ছুত’ থাকেন নারীরা। আর দুর্গাপূজার মতো মহাপূজায় তো মণ্ডপের ধারেকাছে ঘেঁষতে দেয়াও যেন বারণ শরীরিক অত্যন্ত প্রয়োজনীয় বিশেষ দিনগুলোর সময়। এমনকি পূজার সময় যে বাড়ির মেয়েরা ঋতুমতী হন, ওই বাড়ির লোকদের অনেক ক্ষেত্রে মণ্ডপে ঢুকতেও দেয়া হয় না।

আর সেই ঋতুমতীদের দিয়ে বিশ্ব ঋতুমতী দিবসে এবার কলকাতায় প্রতীকী দুর্গাপূজার উদ্বোধনে করে তাক লাগিয়ে দিলেন স্থানীয় পূজা আয়োজক কমিটি। রোববার বিশ্ব ঋতুমতী দিবসের দিন নারী শক্তি দুর্গা দেবীর প্রতীকী পূজা করে শারদীয় দুর্গা উৎসবের সূচনা করে রীতিমত দৃষ্টান্ত স্থাপন করেছে পশ্চিমবেঙ্গর রাজধানী কলকাতা পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লী পূজা কমিটি।

 শক্তির দেবী দুর্গা যে শুধু শক্তির দেবী তাই নয় তিনি একজন নারীও। তাই তার আবহানে চিরাচরিত রীতি ভেঙে এদিন সামিল হয়েছিলেন কয়েকজন ঋতুমতী নারীও। ধাতব পিতলের দেবীকে প্রাণ প্রতিষ্ঠা করেন এই নারীরা। ঋতুমতীর সময় মেয়েদের ব্যবহার হওয়া স্যানিটারি ন্যাপকিনের সাদা রঙ দিয়ে দেবীর ত্রিশূলের চারদিক ঘিরে দিয়ে বোঝানো হয়েছে সাদা রঙ নারী স্বাধীনতার প্রতীক। পাথুরিয়া ঘাটা পাঁচের পল্লীর এবার পূজার থিম ‘নারীদের ঋতুমতী’।

 

 

কিউটিভি/আয়শা/২৮ মে ২০২৩,/রাত ৮:৪০

▎সর্বশেষ

ad