ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

ঝালকাঠিতে প্রথমবারের মতো ‘স্মার্ট কর্মসংস্থান মেলা’ পলক এমপি

Ayesha Siddika | আপডেট: ২৮ মে ২০২৩ - ০৪:১২:২৪ পিএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি : ঝালকাঠিতে প্রথমবারের মতো স্মার্ট কর্মসংস্থান মেলার আয়োজন করা হয়েছে। রোববার সকালে স্থানীয় শিল্পকলা একাডেমি চত্তরে মেলার উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আমমেদ পলক এমপি। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আমু বলেন, আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে স্মার্ট বাংলাদেশ বির্নিমানে সকলকে এক যোগে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন এদেশে প্রতিটি নাগরিককে আত্মনির্ভরশীল করে গড়ে তোলা। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, স্মার্ট কর্মসংস্থান নিশ্চিত করতে কর্মমুখী শিক্ষার কোন বিকল্প নেই। দক্ষতা-যোগ্যতা অর্জন করতে পারলে এ দেশের কেউ বেকার থাকবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত স্মার্ট বাংলাদেশ বা¯তবায়ন হলে এদেশের প্রতিটি মানুষ দ্রুত সকল সেবা পাবেন। কোন রকম দুর্নীতি করার সুযোগ থাকবে না।

মেলায় দেশের প্রথম সারির ২০টির অধিক তথ্যপ্রযুক্তি কোম্পানি অংশগ্রহণ করেছে। মেলায় আগ্রহী চাকুরিপ্রার্থীগণ পছন্দমতো আবেদন, স্বাক্ষাতকার এবং যাচাই-বাছাইয়ের পর সংক্ষিপ্ত তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন। এছাড়া মেলায় দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, এবং তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয় নিয়ে সেমিনার ও আলোচনা অংশ নিতে পেরেছেন তরুণ-তরুণীরা।

কর্মসংস্থানের পেছনে নয়, বরং প্রার্থীর দৌর গোড়ায় কর্মসংস্থানের উপস্থিতির এমন আয়োজন সরকারের বেকারত্ব হ্রাসের পরিকল্পনা বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে জানিয়েছেন আয়োজকরা। সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, তথ্য ও যোগাযোগ অধিদপ্তর এবং এ টু আইসহ আরো বেশ কিছু প্রতিষ্ঠান যৌথভাবে এই মেলার আয়োজন করে।

 

 

কিউটিভি/আয়শা/২৮ মে ২০২৩,/বিকাল ৪:০৮

▎সর্বশেষ

ad