ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

যুক্তরাষ্ট্রের ভিসা নীতিকে ইতিবাচক বলছেন প্রবাসী বাংলাদেশিরা

Ayesha Siddika | আপডেট: ২৫ মে ২০২৩ - ০৭:১৯:০৬ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচনের লক্ষ্যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। বুধবার (২৩ মে) রাতে এক টুইট বার্তায় বাংলাদেশের বিষয়ে নতুন এ ভিসা নীতি ঘোষণা করেছেন তিনি।

ব্লিঙ্কেন বলেন, ‘বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য অভিবাসন ও জাতীয়তা আইনের ধারায় একটি নতুন ভিসা নীতি ঘোষণা করছি। এই নীতির অধীনে, বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে ক্ষুণ্ণ করার জন্য যারা দায়ী বা জড়িত থাকবে সেসব বাংলাদেশিদের ভিসা নিয়ন্ত্রণ করতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্র।
 
এর আওতায় বর্তমান ও প্রাক্তন বাংলাদেশি কর্মকর্তা, সরকার সমর্থক ও বিরোধী রাজনৈতিক দলের সদস্য ,আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ এবং নিরাপত্তা পরিসেবার সদস্যরা অন্তর্ভুক্ত রয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্র গত ৩ মে বাংলাদেশ সরকারকে এই সিদ্ধান্তের কথা জানায়। এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুষ্ঠু নির্বাচনের অঙ্গীকার এবং আসন্ন নির্বাচন কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, তার জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতি সহায়ক হবে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিরা।
 
যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক রানা হাসান মাহমুদ বলেন, যুক্তরাষ্ট্র যে নতুন ভিসা নীতি ঘোষণা করেছে, আমরা মনে করি এই নীতি সুষ্ঠুভাবে প্রয়োগ করা হলে বাংলাদেশে আমরা একটি সুন্দর নির্বাচন দেখতে পাবো। নতুন নীতির আওতায় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র।
 
যুক্তরাষ্ট্র প্রবাসী বীর মুক্তিযোদ্ধা ড. মাসুদুর রহমান বলেন, যারা জ্বালাও-পোড়াও রাজনীতি করে, যারা নির্বাচন বানচালের চেষ্টা করে তাদের জন্য এই ভিসা নীতি একটি অশনি সংকেত। পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের এই সিদ্ধান্ত সময়োপযোগী বলেও মনে করেন প্রবাসীরা।
 
এর আগে, মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিএনপি নেতার উসকানিমূলক মন্তব্যের নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে ম্যাকিনটোশ বলেন, প্রধানমন্ত্রীর নামে বিরোধী নেতারা যা বলছেন, এমন উত্তেজনাকর ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা আগামীতেও জানাবে ওয়াশিংটন।

 

 

কিউটিভি/আয়শা/২৫ মে ২০২৩,/সন্ধ্যা ৭:১৮

▎সর্বশেষ

ad