ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

হারের পর ক্ষমা চাইলেন রিয়াল কোচ

uploader3 | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ - ০১:১১:২৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবুও লা লিগার শিরোপা জয়ের স্বপ্ন দেখছিলেন দলটির কোচ কার্লো আনচেলত্তি। তবে জিরোনার বিপক্ষে কাল রাতের পরাজয়ের পর রিয়ালের প্রদীপের শেষ আলোটুকুও নিভে গেছে। ৭ ম্যাচ হাতে রেখে ১৪ পয়েন্টে পিছিয়ে থাকার পর আনচেলত্তি শুধু অলৌকিক কোনো কিছুর প্রত্যাশাই করতে পারেন।

পরিস্থিতি যে পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, তা আনচেলত্তিও বুঝে গেছেন। জিরোনার কাছে হারের পর তাই ক্ষমাও চাইলেন রিয়াল কোচ। দলের এমন বিপর্যয়ে হতাশ আনচেলত্তি বলেন, ‘এই ম্যাচ মাদ্রিদকে বোঝায় না। আমরা ক্ষমা চাইছি। তবে আমাদের অবশ্যই সামনে তাকাতে হবে।’

লা লিগায় শিরোপা ধরে রাখার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে জিরোনা ম্যাচটি রিয়ালের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল। তবে ঘরের মাঠে এ মৌসুমে দুর্দান্ত খেলা জিরোনার বিপক্ষে নিজেদের সেরাটা দিতে পারেনি রিয়ালও। কেন এমন হার, ব্যাখ্যা করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘আমরা আগের ম্যাচটির মতো আগ্রাসী হয়ে খেলতে পারিনি। আমাদের নিবেদনেরও যথেষ্ট অভাব ছিল। বল পায়ে আমরা ভালোই করছিলাম। কিন্তু বল পায়ে না থাকলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল।’

কিউটিভি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/দুপুর ১:১১

▎সর্বশেষ

ad