ব্রেকিং নিউজ
হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন হওয়ায় আইজিপিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের ধন্যবাদ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপির কমিটি বাতিলের দাবি, বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত কুড়িগ্রামে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ ঢাবি দর্শন বিভাগের ২৪ শিক্ষার্থীর বৃত্তি লাভ কুড়িগ্রামে সার ডিলারের তালিকায় আ.লীগ ও জাপা নেতা, জনমনে ক্ষোভ বাড়ল বাস ভাড়া

রিয়ালের জালে ভালেন্তিনের চার গোল

uploader3 | আপডেট: ২৬ এপ্রিল ২০২৩ - ১১:৪১:৫৫ এএম

স্পোর্টস ডেস্ক : স্প্যানিশ লা লিগায় বড় অঘটনের শিকার রিয়াল মাদ্রিদ। জিরোনার কাছে ৪-২ গোলে হেরে এই মৌসুমে শিরোপার আশা প্রায় শেষ অ্যানচেলত্তির শিষ্যদের। 

প্রতিপক্ষের মাঠে শুরু থেকেই ধারহীন খেলে লস ব্ল্যাঙ্কোরা। সেই সুযোগে আক্রমণের ঝড় তোলে জিরোনা। 

১২ মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড ভালেন্তিন কাস্তেইয়ানোস। ২৪ মিনিটে তারই গোলে আরও এগিয়ে যায় জিরোনা। 

৪৬ ও ৬২ মিনিটে এই আর্জেন্টাইনের আরও দুই গোলে দিশেহারা হয়ে যায় রিয়াল মাদ্রিদ। ২১ শতকে প্রথম কোনো খেলোয়াড় হিসেবে লা লিগায় রিয়ালের বিপক্ষে চার গোলের কীর্তি গড়লেন কাস্তেইয়ানোস। 

মাঝে দুই গোল শোধ দিয়ে শুধু হারের ব্যবধানই কমিয়েছে রিয়াল। ভিনিসিউস জুনিয়র ও লুকাস ভাসকেস রিয়ালের হয়ে গোল দুটি করেন।

 

 

যদিও এই ম্যাচে ছিলেন না পেটের অসুস্থতায় নিয়মিত গোলরক্ষক থিবো কোর্তোয়া ও পেশির চোটে ফরোয়ার্ড করিম বেনজেমা।

চলতি আসরে ৩১ ম্যাচে ষষ্ঠ হারের তেতো স্বাদ পাওয়া রিয়াল ৬৫ পয়েন্ট নিয়ে আছে দুইয়ে। তাদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭৬ পয়েন্ট নিয়ে চূড়ায় বার্সেলোনা। আর ৪১ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে জিরোনা।

কিউটিভি/অনিমা/২৬ এপ্রিল ২০২৩,/সকাল ১১:৪১

▎সর্বশেষ

ad