শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ - ০৩:৫৯:২৭ পিএম

ডেস্ক নিউজ : শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ভিভিআইপি লাউঞ্জ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপান যাওয়ার আগে মঙ্গলবার (২৫ এপ্রিল) সকালে তিনি লাউঞ্জটির উদ্বোধন করেন। এরপর সকাল ৮টার দিকে প্রধানমন্ত্রী তার সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি ফ্লাইটে জাপানের টোকিওর উদ্দেশে রওনা হন। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৫-২৮ এপ্রিল জাপানে সরকারি সফর করবেন।  

এরপর বৃহস্পতিবার (৪ মে) ওয়াশিংটন থেকে যুক্তরাজ্যের লন্ডন যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে লন্ডন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। শনিবার (৬ মে) ওয়েস্টমিনস্টারে রাজা ও রানির রাজ্যাভিষেকের সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেবেন। ৯ মে সকালে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী।

 

 

কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৫৮

▎সর্বশেষ

ad