‘এক বিশ্ব এক স্বাস্থ্য’ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি গেলেন স্বাস্থ্যমন্ত্রী

Ayesha Siddika | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ - ০৩:৪২:২৩ পিএম

ডেস্ক নিউজ : ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লি সফরে গেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিজি ৩৯৭-এর একটি ফ্লাইটে দিল্লির উদ্দেশে যাত্রা করেন তিনি।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আয়োজিত নয়াদিল্লির প্রগতি ময়দানে আগামী ২৬ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তিন দিনব্যাপী ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’ সেমিনারে অংশ নেবেন মন্ত্রী। সম্মেলনের উদ্দেশ্য বিশ্বব্যাপী সমমানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিশ্ব অংশীদারত্ব বৃদ্ধি করা।

 

 

কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৪০

▎সর্বশেষ

ad