বিনোদন ডেস্ক : ২০২৩ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের পূর্ণ তালিকা প্রকাশিত হয়েছে। এ তালিকায় জায়গা করে নিয়েছে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস থেকে আলিয়া ভাটের গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি। ৬৮তম হুন্ডাই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মনোনীত শিল্পী, ছবির পূর্ণ তালিকা প্রকাশ করা হলো। টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল বিভাগ মিলিয়ে মোট ১৯টা ক্যাটাগরিতে যারা মনোনীত হয়েছেন তাদের নামও ঘোষণা করা হয়েছে।
সালমান খান এবারের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের অনুষ্ঠানে সঞ্চালনার দায়িত্ব পালন করবেন। তার সঙ্গে আয়ুষ্মান খুরানা ও মণীশ পাল। অনুষ্ঠানে নাচবেন ভিকি কৌশাল, টাইগার শ্রফ, জাহ্নবী কাপুর, গোবিন্দ। সঞ্জয়লীলা বনসালির গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি ছবিটি মোট ১০টি বিভাগে মনোনীত হয়েছে। এর মধ্যে আছে সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মিউজিক অ্যালবাম, সেরা ডেব্যু (পুরুষ), ইত্যাদি। অন্যদিকে বিবেক অগ্নিহোত্রীর দ্য কাশ্মীর ফাইলস ছবিটি ছয় বিভাগে মনোনয়ন পেয়েছে। বাধাই দো, ব্রহ্মাস্ত্র পার্ট ওয়ান: শিবা, ইত্যাদি ছবিও এবারে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের জন্য মনোনীত হয়েছে।
সেরা ছবির তালিকায় যে ছবিগুলো মনোনীত হয়েছে:
বাধাই দো
ভুল ভুলাইয়া ২ এর জন্য আনিস
দ্য কাশ্মীর ফাইলসের জন্য বিবেক রঞ্জন অগ্নিহোত্রী
বাধাই দো
অজয় দেবগন ( দৃশ্যম ২)
আলিয়া ভাট (গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি)
অরিজিৎ সিং
জাহ্নবী শ্রীমঙ্কর
সূত্র: হিন্দুস্তান টাইমস
কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:৩২
