রুশ পররাষ্ট্রমন্ত্রীর সামনেই জাতিসংঘ মহাসচিবের নিন্দা

Ayesha Siddika | আপডেট: ২৫ এপ্রিল ২০২৩ - ০৩:২৯:৫৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকে ইউক্রেনে হামলার জন্য রাশিয়ার নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। সোমবার (২৪ এপ্রিল) জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই বৈঠক অনুষ্ঠিত হয়।

১৫ মাসের নিরাপত্তা পরিষদে রোটেশন অনুযায়ী এপ্রিল মাসের সভাপতিত্বের দায়িত্ব পায় রাশিয়া। সংস্থাটির বৈঠকে বহুপাক্ষিকতা ও জাতিসংঘের প্রতিষ্ঠাকালীন সনদ নিয়ে আলোচনা হয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ তার বক্তব্যে বলেন, বহুপক্ষীয় আস্থার সংকটে পরিস্থিতির অবনতি হয়েছে। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। প্রথম দিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এটিকে বিশেষ সামরিক অভিযান বলেন। তবে পর এটি যুদ্ধে রূপ নেয়।

 

 

কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/বিকাল ৩:২৫

▎সর্বশেষ

ad