স্পোর্টস ডেস্ক : ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের সঙ্গে বাংলাদেশ ‘এ’ দলের খেলার জন্য আগেই সিদ্ধান্ত চূড়ান্ত করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার (২৪ এপ্রিল) বিবৃতিতে জানানো হয় সিরিজের সময়সূচি। বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল ‘হেডলি উইকস ট্রাই সিরিজ’ খেলছে। তা শেষ হবে আগামী মাসের ৬ তারিখ। সেই সিরিজ শেষ হতেই বাংলাদেশের উদ্দেশে দেশ ছাড়বে ক্যারিবীয়রা।
সফরে ক্যারিবীয়রা খেলবে তিনটি চার দিনের ম্যাচ, খেলাগুলো হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ১৬ মে থেকে শুরু হবে প্রথম চার দিনের ম্যাচ। পরেরটি শুরু হবে ২৩ মে। শেষ চারদিনের ম্যাচটি মাঠে গড়াবে ৩০ মে থেকে ২ জুনের মধ্যে। ম্যাচ শুরুর সময় সকাল ১০টায়। সফর শেষ ৩ জুন বাংলাদেশ ছাড়বে ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দল।
কিউটিভি/আয়শা/২৫ এপ্রিল ২০২৩,/দুপুর ২:০০
