লিটনকে বাদ দিয়ে ফিল্ডিংয়ে কলকাতা

Ayesha Siddika | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ - ০৮:০১:৩৫ পিএম

স্পোর্টস ডেস্ক : আগের ম্যাচে বাজে পারফরম্যান্স করেন লিটন। ব্যাট হাতে মাত্র ৪ রানে ফেরার পর উইকেটের পেছনেও বাজে সময় কাটান তিনি, লিটন মিস করেন ক্যাচ ও স্টাম্পিংয়ের সুযোগ। তার জায়গায় কলকাতা দলে নিয়েছে ডেভিড ভিসেকে। লিটন ছাড়াও বাদ পড়েছেন মানদীপ সিং, তার জায়গায় খেলছেন এন জগদীশান।

ডেভিড ভিসে, জেসন রয়, সুনীল নারিন, নিতীশ রানা, রিংকু সিং, এন জগদীশান, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী, কুলওয়ান্ত খেজরোলিয়া, উমেশ যাদব ও সুইয়াশ শর্মা।


চেন্নাই একাদশ
রুতুরাজ গায়কওয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্কা রাহানে, মঈন আলি, আম্বাতি রাইডু, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, এমএস ধোনি, মাথিশা পাথিরানা, তুষার দেশপান্ডে ও মহেশ থেকশানা।

 

 

কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/রাত ৮:০০

▎সর্বশেষ

ad