হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব

Ayesha Siddika | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ - ০৭:৫৬:৪৮ পিএম

বিনোদন ডেস্ক : ঈদের পরদিন রোববার (২৩ এপ্রিল) বিভিন্ন প্রেক্ষাগৃহ ঘুরে দেখা গেছে, এবার হল ও দর্শক টানায় এগিয়ে আছেন নম্বর ওয়ান শাকিব খান। দ্বিতীয় অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর সিনেমা। হলফেরত দর্শকরা বলছেন, মুক্তির প্রথম দিনে সিঙ্গেল স্ক্রিনে বেশ সাড়া ফেলেছে শাকিব-বুবলীর সিনেমা ‘লিডার: আমিই বাংলাদেশ’। লম্বা সময় পর ঈদে শাকিব খানের সিনেমা। আই ভক্ত ও দর্শকদের উচ্ছ্বাসটাও স্বাভাবিকভাবে বেশি।

সিঙ্গেল স্ক্রিনে শাকিব খানের পরের অবস্থানে আছে বাপ্পি চৌধুরীর ‘শত্রু’। সারাদেশের ২৪টি প্রেক্ষাগৃহে চলছে সিনেমাটি। অন্যদিকে সিনেপ্লেক্সেও ফিরেছে দর্শক। শনিবার দুপুর থেকেই বিভিন্ন শোতে দর্শকদের ভিড় দেখা গেছে।

আদম, লোকাল, পাপ-জ্বীন সিনেমাগুলো নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। অনন্ত জলিলের কিলহিমও আছে আলোচনায়।আর অপু বিশ্বাসের প্রেম প্রীতির বন্ধন চলছে ঢাকার বাইরের ৯টি প্রেক্ষাগৃহে।

 

 

কিউটিভি/আয়শা/২৩ এপ্রিল ২০২৩,/সন্ধ্যা ৭:৫৫

▎সর্বশেষ

ad