ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

টেক্সাসে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট প্রদান

uploader3 | আপডেট: ২৭ মার্চ ২০২৩ - ০২:৪৯:১৭ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউসটনে বাংলাদেশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রবাসী মুক্তিযোদ্ধাদের সম্মাননা ক্রেস্ট দিয়ে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগ।

টেক্সাসের মহারাজা সেন্টারে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশন এবং স্বাধীনতার অমর সৈনিকদের শ্রদ্ধা নিবেদন করেন বীর মুক্তিযোদ্ধারা।

মোস্তফা হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন টেক্সাস আওয়ামী লীগের সভাপতি আবু নাছের জহির, মহিলা আওয়ামী লীগের সভাপতি মেগি হালিম ও সাধারণ সম্পাদক বিনা মল্লিক, জুলফিকার খান, পারভেজ ফারুক, নাজিয়া সামাদ। 

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধুর দেশ ভাবনা ও মানবতাবাদ’ শীর্ষক বক্তব্যে জাতির জনকের সংগ্রামী জীবন ও কারাজীবনের আলেখ্য তুলে ধরেন একুশে টিভির প্রধান বার্তা সম্পাদক ড. অখিল পোদ্দার।

কিউটিভি/অনিমা/২৭ মার্চ ২০২৩,/দুপুর ২:৪৯

▎সর্বশেষ

ad