ব্রেকিং নিউজ
আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি প্রধানমন্ত্রীর সফরকালে জাপানে থাকবেন না রাষ্ট্রদূত

দেশের বাজারে স্বর্ণের দামে সব রেকর্ড ভাঙল

uploader3 | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ১০:২৬:১৮ পিএম

ডেস্ক নিউজ : দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ল। স্থানীয় মার্কেটে তেজাবি স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

শনিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) সহ-সভাপতি এমএ হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। রোববার থেকে নতুন দর কার্যকর হবে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে সাড়ে ৭ হাজার টাকার বেশি বাড়ানো হয়েছে। যার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৯৮ হাজার ৭৯৪ টাকা। দেশের ইতিহাসে যা সর্বোচ্চ।

২১ ক্যারেট প্রতি ভরি স্বর্ণ ৯৪ হাজার ৩০৩ টাকা, ১৮ ক্যারেটের ভরিপ্রতি ৮০ হাজার ৮৩২ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ৬৭ হাজার ৩০১ টাকায় কিনতে হবে।

তবে রূপার দামে কোনো পরিবর্তন আসেনি। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেট প্রতি ভরি রূপার মূল্য ১ হাজার ৭১৫ টাকা। ২১ ক্যারেটের দর ১ হাজার ৬৩৩ টাকা, ১৮ ক্যারেটের ১ হাজার ৪০০ টাকা এবং সনাতন রূপার দাম ১০৫০ টাকায় রয়েছে।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি প্রতি ভরি মূল্যবান ধাতুর দর ১ হাজার ১৬৭ টাকা কমায় বাজুস। এতে ভালো মানের (২২ ক্যারেট) ভরিপ্রতি স্বর্ণের মূল্য কমে দাঁড়ায় ৯১ হাজার ৯৬ টাকা। এদিন পর্যন্ত ওই দাম অনুযায়ী তা বিক্রি হয়েছে।  

 

কিউটিভি/অনিমা/১৮ মার্চ ২০২৩,/রাত ১০:২৬

 

▎সর্বশেষ

ad