ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চকরিয়ায় মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ৫২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার -১

Ayesha Siddika | আপডেট: ১৮ মার্চ ২০২৩ - ০৪:৫৫:৫৩ পিএম
এম রায়হান চৌধুরী চকরিয়া, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী মাইক্রোবাস (হাইয়েচ) বাসে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার দুইশ পিস ইয়াবাসহ শেকাব উদ্দিন (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।  (১৮ মার্চ) দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার ডুলাহাজারা রিংভং বন চেক স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতার শেকাব উদ্দিন পেকুয়া উপজেলার সাবেক গুলদী এলাকার মফজল আহমদের ছেলে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, শুক্রবার সকাল থেকে মহাসড়কের ডুলাহাজারা এলাকায় পুলিশ তল্লাশি চৌকি বসায়।

দুপুর বারটার সময় যাত্রীবাহী হাইয়েচ গাড়ি তল্লাশি করে পাঁচ হাজার দুইশ পিস ইয়াবা সহ একজনকে আটক করা হয়েছে। তিনি বলেন, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৮ মার্চ ২০২৩,/বিকাল ৪:৫৫

▎সর্বশেষ

ad