ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অবশেষে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সজল

Ayesha Siddika | আপডেট: ১৫ মার্চ ২০২৩ - ০৫:০৮:৫৪ পিএম

বিনোদন ডেস্ক : বিয়ে নিয়ে বার বার খবরের শিরোনাম হয়েছেন অভিনেতা আবদুন নূর সজল। তার সমসাময়িক প্রায় সবাই বিয়ে করলেও তার করা হয়নি। এবার সজল নিজেই জানালেন তিনি বিয়ে করতে যাচ্ছেন। এই অভিনেতা বলেন, মা-বাবা চান আমি বিয়ে করি। এখন তাদের ওপরই সব ছেড়ে দিয়েছি। পরিবারের লোকজনই বিয়ের সব ব্যবস্থা করছেন। হয়তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে।

কবে বিয়ে করছেন জানতে চাইলে সজল বলেন, কবে বিয়ে করছি, দিনক্ষণ নির্ধারিত হয়নি। এখনই বলতে পারছি না। তবে এটা নিশ্চিত, ইনশাআল্লাহ এ বছরেই বিয়ে করব। এর আগেও সজল বিয়ের কথা জানিয়েছিলেন। তখনো করোনাভাইরাস থাকায় বিয়ে করেননি।

তখন পাত্রীর বিষয়ে তিনি বলেছিলেন, যার সঙ্গে বিয়ে হবে, তিনি এ মিডিয়া জগতের না-ও হতে পারেন। ওই সময় তিনি যদি মিডিয়ার না হন, তাহলে তার মতোই তাকে থাকতে দেওয়া উচিত। তবে কাকে বিয়ে করছি, এখনই সেটা বলতে চাই না। সজল বর্তমানে ঈদের কাজ নিয়েই ব্যস্ত। ঈদুল ফিতরে মুক্তি পাচ্ছে তার ‘জ্বীন’ সিনেমা। সিনেমায় প্রথমবার জুটি বেঁধেছেন পূজা চেরির সঙ্গে। 

 

 

কিউটিভি/আয়শা/১৫ মার্চ ২০২৩,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad