ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চুলের যত্নে মেহেদী

Ayesha Siddika | আপডেট: ০৯ মার্চ ২০২৩ - ০৫:৩৫:২৯ পিএম

লাইফ ষ্টাইল ডেস্ক : নিয়মিত ত্বকের যত্ন নেন অনেকেই। কিন্তু চুলের যত্নে কি একই সময় ব্যয় করেন? প্রতি দিন শ্যাম্পু করা মানেই কিন্তু চুলের যত্ন নেওয়া নয়। এ ছাড়া অনেকেই বুঝতে পারেন না, আসলে চুলের যত্ন নেওয়ার সঠিক উপায় কোনটি।চুল ভাল রাখতে সপ্তাহে এক দিন হলেও কিন্তু মেহেদী লাগানো উচিত। জেনে নিন চুলে মেহেদীর প্রধান উপকারগুলো।

১) প্রাকৃতিক কন্ডিশনার হিসাবে কাজ করে

বাহিরের ধুলো-ময়লা, দূষণে চুল অতিরিক্ত রুক্ষ হয়ে যায়। এ ছাড়া রাসায়নিক দ্রব্য মিশ্রিত প্রসাধনী ব্যবহারের ফলে চুল আরও রুক্ষ হয়ে পড়ে। চুল সুন্দর ও কোমল রাখতে এক্ষেত্রে মেহেদী খুব কার্যকরী। সপ্তাহে একবার মেহেদী আপনার চুল অনেকখানি কোমল রাখতে সাহায্য করবে পাশাপাশি চুলকে উজ্জ্বল করবে।

২) চুলের গোড়া শক্ত করতে

চুল পড়ার সমস্যা নিয়ে নাজেহাল অনেকেই। মূলত চুলের প্রয়োজনীয় পুষ্টি কমে গেলে এ সমস্যা হয়। বাইরে থেকে চুল চকচকে, মসৃণ হলেও চুলের গোড়া মজবুত আছে কি না, সে দিকে নজর রাখা প্রয়োজন। এ ক্ষেত্রে শ্যাম্পু, সিরামের বদলে মেহেদী কার্যকরী ভূমিকা পালন করে। সপ্তাহে অন্তত এক দিন হেনা করলে চুলের পুষ্টি ফিরে আসবে। চুল ভিতর থেকে মজবুত ও শক্তিশালী হয়ে উঠবে। চুল পড়ার পরিমাণও ধীরে ধীরে কমবে।

৩) খুশকি প্রতিরোধে

অতিরিক্ত চুল ঝরার আরও একটি কারণ হল খুশকি। চুল পড়ার সমস্যা আটকাতে তাই সবার আগে খুশকি কমানো প্রয়োজন। এর জন্য অ্যান্টি ড্যানড্রাফ শ্যাম্পু ব্যবহার করার পরেও দেখা যায় বর্ষা বা শীতকাল আসতেই খুশকিতে ভরে যায় মাথা। এর অন্যতম একটি সমাধান হতে পারে মেহেদী। ১৫ দিনে অন্তত দুই বার মেহেদী করলে ভাল।

 

 

কিউটিভি/আয়শা/০৯ মার্চ ২০২৩,/বিকাল ৫:৩৪

▎সর্বশেষ

ad