ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

নেতানিয়াহু’র সিদ্ধান্তের বিরুদ্ধে ইসরায়েলি রিজার্ভ পাইলটদের প্রতিবাদ

uploader3 | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ০২:০১:২৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র কথিত বিচার বিভাগ সংস্কার কর্মসূচির প্রতিবাদে অংশ নিয়েছে বিমানবাহিনীর কয়েক ডজন রিজার্ভ পাইলট। তারা বলেছে, নেতানিয়াহুর বিতর্কিত কর্মসূচির প্রতিবাদে তারা একদিন প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

রবিবার এক চিঠিতে ৩৭ জন এফ-ফিফটিন জঙ্গিবিমানের পাইলট জানিয়েছে, নেতানিয়াহুর বিচার বিভাগ সংস্কার পরিকল্পনার প্রতিবাদে তারা বুধবারের প্রশিক্ষণ মহড়ায় অংশ নেবে না।

ইসরায়েলের সামরিক বাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার ক্ষেত্রে দীর্ঘদিনের যে নিয়ম গড়ে উঠেছিল ৩৭ পাইলটের এই প্রশিক্ষণ কর্মসূচি বয়কট করার মধ্যদিয়ে তার কার্যত অবসান ঘটল। এটি ইসরায়েলের সামগ্রিক ব্যবস্থার উপর মারাত্মক আঘাত হিসেবে দেখা হচ্ছে। 

ইসরায়েলের বিমান বাহিনীকে ইহুদিবাদী সরকারের কৌশলগত বাহু হিসেবে দেখা হয় এবং যুদ্ধের সময় রিজার্ভ পাইলটদের উপর ইসরায়েল ব্যাপকভাবে নির্ভরশীল। ইসরায়েলি বিমান বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত রাখার অংশ হিসেবে নিয়মিতভাবে তাদের প্রশিক্ষণ দেওয়া হয়।

ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিজার্ভ পাইলটদের প্রশিক্ষণ মহড়া বয়কট করা সম্পর্কে মন্তব্য করতে অস্বীকার করেছে। এ বিষয়ে নেতানিয়াহুর দফতরের মন্তব্য জানার জন্য অনুরোধ করলে তারাও তাতে সাড়া দেয়নি। সূত্র: জেরুজালেম পোস্টদ্য টাইমস অব ইসরায়েলরয়টার্স

কিউটিভি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad