ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

‘মাহি শুধু আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না’: জাহারা মিতু

uploader3 | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ১২:৩৪:৪৪ পিএম

বিনোদন ডেস্ক : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহির স্ট্যাটাস নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী জাহারা মিতু।

বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় মাহি। সেখানে মাঝে মধ্যে ব্যক্তিগত জীবন ও ক্যারিয়ার নিয়ে বিভিন্ন কথা বলে থাকেন তিনি। এ কারণে শিরোনামেও জায়গা করে নেন।

কিছু দিন আগে ফেসবুকে স্বামী রাকিব সরকারের একটি পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ‘আলহামদুলিল্লাহ’ লিখেছিলেন নায়িকা। এর পেছনে অবশ্য তার প্রতি স্বামীর অসীম ভালোবাসার কথা জানিয়েছিলেন মাহি।

এদিকে গত ৪ মার্চ রাত ১২টার দিকে ফেসবুকে অন্য এক স্ট্যাটাসে ‘আলহামদুলিল্লাহ’ লেখেন মাহি। স্ট্যাটাসটি মুহূর্তেই নজর কাড়ে নেটিজেনদের।

একইভাবে দৃষ্টি পড়ে ঢাকাই সিনেমার অভিনয়শিল্পীদেরও। আর সেই পোস্টে মাহিকে ‘রহস্যময়ী নারী’ বলে মন্তব্য করলেন অভিনেত্রী জাহারা মিতু।

মাহি ফেসবুকে পোস্ট দেওয়ার কিছুক্ষণ পরই মন্তব্যের ঘরে মিতু লেখেন— ‘দুই দিন পর পর আলহামদুলিল্লাহ বলে, আর কিছু বলে না। রহস্যময়ী নারী।’

মিতুর এই মন্তব্য হাস্যরসাত্মকভাবে নিয়েছেন নেটিজেনরা। মন্তব্যটিতে অধিকাংশই হা হা রিঅ্যাক্ট দিয়েছেন তারা। তবে এতে পাল্টা কোনো জবাব দেননি চিত্রনায়িকা মাহি।

কিউটিভি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১২:৩৪

▎সর্বশেষ

ad