ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ট্রেন দুর্ঘটনা: ক্ষমা চাইলেন গ্রিসের প্রধানমন্ত্রী

uploader3 | আপডেট: ০৬ মার্চ ২০২৩ - ১২:১৫:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গ্রীসে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার দায় কাঁধে নিয়ে নিহতদের পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস। রবিবার জাতির উদ্দেশে দেওয়া এক বার্তায় আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক বার্তায় দুঃখ প্রকাশ করেন তিনি। ওই বার্তায় বলেন, ‘২০২৩ সালের গ্রিসে দুটি ভিন্ন গন্তব্যের ট্রেন একই লাইন দিয়ে চলাচল করতে পারে না। এত বড় একটি বিষয় কেউ খেয়াল করল না।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে আমি প্রত্যেকের কাছে দায়বদ্ধ। যাঁরা দুর্ঘটনার শিকার হয়েছেন, তাঁদের স্বজনদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করছি।’

এদিকে মঙ্গলবার দুর্ঘটনার পর থেকেই দেশটিতে বিক্ষোভ চলছে। পুলিশের ধারণা, প্রায় ১২ হাজার বিক্ষোভকারী অংশ নিয়েছেন রোববারের আন্দোলনে।

রেলওয়ে খাতে সরকারের অবহেলাকে দোষারোপ করে বৃহস্পতিবার একদিনের ধর্মঘটও পালন করেছেন রেলকর্মীরা।

স্থানীয় সময় গত ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে গ্রিসের লারিসা শহরের কাছে যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে মালবাহী একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে ৫৭ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৬৬ জন।

কিউটিভি/অনিমা/০৬ মার্চ ২০২৩,/দুপুর ১২:১৫

▎সর্বশেষ

ad