ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

Ayesha Siddika | আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০২৩ - ০৮:৪৮:১৪ পিএম

ডেস্ক নিউজ : ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানের মধ্য দিয়ে জাতিসংঘ সদর দফতরে শুরু হয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান। গানটি পরিবেশন করে বিদেশি সংগীতশিল্পীরা। বিদেশিদের কণ্ঠে এমন গানই বলে দেয় বাংলা ভাষার গৌরব গাঁথা। সালাম, রফিক, বরকত, জব্বারের আত্মত্যাগে বাংলা যে শুধু রাষ্ট্র ভাষার মর্যাদা পায়নি, তা এখন আন্তর্জাতিক পরিমন্ডলে দিন দিন বাংলাদেশকে নতুন করে পরিচিত করে তুলছে তা আরও একবার বিশ্ব দরবারে সগৌরবে উপস্থাপিত হলো।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতিসংঘ সদর দফতরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশসহ ৭টি দেশ। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মুহাম্মদ আবদুল মুহিত বলেন, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বলব যে, এটা বাংলাদেশের পক্ষ থেকে, বাঙালীর পক্ষ থেকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে একটি অনন্য উপহার।

অনুষ্ঠানে আয়োজক দেশ ভারত, ডেনমার্ক, হাঙ্গেরি, মরক্বো, গুয়াতেমালা, তিমুর-লিসতে-সহ ইউনেস্কোর প্রতিনিধিরা বক্তব্য রাখেন। তারা ভাষা আন্দোলনের শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের উন্নতির ভূঁয়সী প্রশংসা করেন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের দেয়া বাণী পড়ে শোনান ডেপুটি কমিশনার দীলিপ চৌহান।

পরে বিদেশি যন্ত্র শিল্পীরা রবীন্দ্রসংগীত ও বাংলা গানের সুর বাজিয়ে শোনান। অনুষ্ঠানে জাতিসংঘ বাংলাদেশ স্থায়ী মিশনের উর্ধ্বতন কর্মকর্তা-সহ প্রবাসীরা উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/২২ ফেব্রুয়ারী ২০২৩/রাত ৮:৪৪

▎সর্বশেষ

ad