ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

কুয়ালালামপুরে ফলের বীজসহ ২ বাংলাদেশি আটক

Ayesha Siddika | আপডেট: ২০ ফেব্রুয়ারী ২০২৩ - ০৩:৫৭:১৪ পিএম

ডেস্ক নিউজ : সোমবার (২০ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এসব তথ্য জানান মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস (মাকিস) বিভাগের পরিচালক মোহাম্মদ সোবরি মো. হাশিম। তিনি বলেন, শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রয়্যাল মালয়েশিয়ান কাস্টমসের সহায়তায় বীজের চালানটি উদ্ধার করে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস বিভাগ। রয়্যাল মালয়েশিয়ান কাস্টমস ডিপার্টমেন্টের সঙ্গে যৌথভাবে পরিদর্শনকালে দুই বাংলাদেশিকেও আটক করা হয়েছে।

পরিদর্শনকালে দেখা যায়, আমদানি পারমিট এবং ফাইটোস্যানিটারি সার্টিফিকেটের মতো বৈধ কাগজপত্র ছাড়াই বাংলাদেশ থেকে এসব সবজি ও ফলের প্যাকেট আনা হয়। জব্দ করা প্যাকেটে সবজির বীজ ও ফল যেমন সবুজ শাক, সরিষা, সাদা মুলা, গাজর, বেগুন, কুমড়া, শসা, লাউ, কেল, বেগুন ও তরমুজের বীজ রয়েছে যা এদেশে রোপণের উদ্দেশ্যে নিয়ে আসা হয়। এসব বীজে কীটপতঙ্গ, রোগ এবং ছত্রাক থাকার সম্ভাবনা রয়েছে। আর এসব বীজ যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা হয় তাহলে দেশটির কৃষি শিল্পের জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে তিনি মনে করছেন।

মাকিস পরিচালক বলেন, মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস অ্যাক্ট ২০১১ (অ্যাক্ট ৭২৮) এর ১১(১) ধারা অনুযায়ী অনুমতি ছাড়া এসব বীজ আনা অপরাধ, যা একই আইনের ১১(৩) ধারায় দণ্ডনীয়। যেখানে দোষী সাব্যস্ত হলে অনধিক এক লাখ মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা বা অনধিক ছয় বছরের কারাদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।

এদিকে, স্থানীয়দের নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য এ ধরনের কৃষিপণ্যগুলো যাতে প্রয়োজনীয়তা ও বিধিবিধান মেনে চলে তা নিশ্চিত করতে মালয়েশিয়ান কোয়ারেন্টাইন অ্যান্ড ইন্সপেকশন সার্ভিসেস সর্বদা সকল প্রবেশ পথে কাজ করতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।

 

কিউটিভি/আয়শা/২০ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:৫৫

▎সর্বশেষ

ad