ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

অবৈধ ওষুধ বিক্রি করায় ৩৪ লাখ টাকা জরিমানা

uploader3 | আপডেট: ১৭ ফেব্রুয়ারী ২০২৩ - ০৩:০২:৫৯ পিএম

ডেস্ক নিউজ : রাজধানীতে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‍্যাব-১০- এর সহকারী পরিচালক (এএসপি) এনায়েত কবীর শোয়েব বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি জানান, রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় আজ র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করার অপরাধে ১২টি ব্যবসায়ী প্রতিষ্ঠানের মালিককে ৩৪ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করেছেন।
এছাড়া আটটি ওষুধ গোডাউন সিলগালা করা হয়েছে। পরে অবৈধ ওষুধগুলো ধ্বংস করা হয়। অসাধু ব্যবসায়ীরা বেশ কিছুদিন ধরে অনুমোদনহীন অবৈধ ওষুধ মজুদ ও বিক্রি করে আসছিলেন।  

কিউটিভি/অনিমা/১৭ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৩:০২

▎সর্বশেষ

ad