ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

হঠাৎ ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি

uploader3 | আপডেট: ১৩ ফেব্রুয়ারী ২০২৩ - ১১:২৪:১৭ এএম

ডেস্ক নিউজ : টানা কয়েকদিন বায়ুদূষণে শীর্ষস্থানে ছিল রাজধানী ঢাকা। তবে আজ হঠাৎ করেই ঢাকার বায়ুর মানের বেশ উন্নতি হয়েছে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বায়ু ‘অস্বাস্থ্যকর’ অবস্থা কেটে বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে।

সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার থেকে জানা যায় এ তথ্য ।

আইকিউ এয়ার বলছে, ১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর আইকিউ এয়ারের তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এ শহরের স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থানে পাঁচে। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

এর আগে রবিবার বিপজ্জনক অবস্থা কেটে ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল ঢাকা।

কিউটিভি/অনিমা/১৩ ফেব্রুয়ারী ২০২৩/সকাল ১১:২৪

▎সর্বশেষ

ad