ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩’র পুরস্কার বিতরণ

uploader3 | আপডেট: ১২ ফেব্রুয়ারী ২০২৩ - ০৪:৩৩:০৭ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : বাংলাদেশ বিজ্ঞান একাডেমী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক আয়োজিত ১৩তম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৩’র সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সহ-সভাপতি প্র্রফেসর ড. জহুরুল করিম। 

এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৩ এর আহ্বায়ক ইমেরিটাস প্রফেসর ড. এম শমশের আলী, সেক্রেটারি প্রফেসর ড. হাসিনা খান, বাংলাদেশ বিজ্ঞান একাডেমীর সম্মানিত ফেলোবৃন্দ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সারাদেশের বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়কারীগণ।

এছাড়া উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। 

কিউটিভি/অনিমা/১২ ফেব্রুয়ারী ২০২৩/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad