ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

নোয়াখালীতে সাড়ে ৭ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

Ayesha Siddika | আপডেট: ২০ জানুয়ারী ২০২৩ - ০১:১২:৪২ পিএম
নোয়াখালী প্রতিনিধি :  নোয়াখালীর হাতিয়াতে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকায় অভিযান চালিয়ে জাল গুলো জব্দ করা করা হয়। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেন,কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে উপজেলার জাহাজমারা বাজার এলাকার ৩টি গুদামে অভিযান চালিয়ে ২২ লক্ষ মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। যাহার আনুমানিক বাজার মূল্য ৭ কোটি ৭০ লক্ষ টাকা।

তবে অভিযানকালে গুদামের প্রকৃত মালিককে খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অভিযান চলাকালীন সময় উপস্থিত ছিলেন হাতিয়া উপজেলা মেরিন ফিসারিজ কর্মকর্তা এম আজহারুল ইসলাম। পরে জব্দকৃত জালগুলো উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়।  

 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৩/দুপুর ১:০৮

▎সর্বশেষ

ad