ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পূর্ব থানা’র দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

Ayesha Siddika | আপডেট: ১৬ জানুয়ারী ২০২৩ - ০৫:৪০:৫০ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার দ্বি বার্ষিক সম্মেলন নগরীর পরগণা বাজারস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু।

শ্রমিক কল্যাণ ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার সভাপতি আব্দুল জলিল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাসেদ আহমদ চৌধুরীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফেডারেশন শাহপরান পূর্ব থানা শাখার উপদেষ্টা শামীম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগর সহ সাধারণ সম্পাদক মোঃ আক্কাস আলী ও সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন শ্রমিকনেতা আব্দুস বাছিত বাছন প্রমুখ।

সম্মেলনে থানা শাখার অসংখ্য শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আব্দুল জলিল কে সভাপতি, রাসেদ আহমদ চৌধুরী ও আব্দুল বাছিত বাছনকে সহ সভাপতি এবং মিজানুর রহমান-কে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট ২০২৩-২৪ সনের শাহপরানা পূর্ব থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট জামিল আহমদ রাজু বলেন, অবিলম্বে শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি আনম সামছুল ইসলাম সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের মুক্তির জোর দাবী জানান। তিনি বলেন, দেশে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি কারণে সাধারণ জনগণ সহ শ্রমিকরা কষ্টের মধেঅঝউঋএ্য দিন কাটাচ্ছেন। এ ধরনের কষ্ট থেকে মুক্তি পেতে ইসলামী রাষ্ট্র খুবই প্রয়োজন। তিনি শ্রমিকদের অধিকার আদায় সহ ইসলামের প্রচার ও প্রসারে সবাইকে কাজ করার আহবান জানান।

 

কিউটিভি/আয়শা/১৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩৫

▎সর্বশেষ

ad