ফিরছেন এশা দেওল

Ayesha Siddika | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৩ - ০৫:৪৫:০৫ পিএম

বিনোদন ডেস্ক : এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও ধর্মেন্দ্র-হেমা মালিনীর কন্যা এশা দেওল আবার ফিরছেন সিনেমার পর্দায়। ‘মেইন’ নামক চলচ্চিত্রের মাধ্যমে দীর্ঘদিন পর চলচ্চিত্রে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন অভিনেত্রী। এছাড়া অজয় দেবগনের ‘রুদ্র: দ্য এজ অফ ডার্কনেস’-এর মাধ্যমে ডিজিটাল প্লাটফর্মেও আত্মপ্রকাশ করবেন এশা দেওল। 

সম্প্রতি শুটিংয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। শুটিংয়ের প্রথম দিন থেকে ছবিও শেয়ার করেছেন ভক্তদের সাথে। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিটি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমি আসছি আরো একবার। নতুন চরিত্র, নতুন চলচ্চিত্র, নতুন উপলদ্ধি।’ এরপর ভক্ত অনুরাগীদের দোয়া প্রার্থনা করেন অভিনেত্রী।

এশা দেওল

এশা-অমিতের ‘মেইন’ চলচ্চিত্রটি প্রযোজনা করছেন প্রদীপ রাংওয়ানি এবং পরিচালনা করছেন নবাগত পরিচালক শচীন সরফ। সিনেমাটির শুটিং শুরু হয়েছে ভোপালে। এশা ও অমিত ছাড়াও এতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন সীমা বিশ্বাস, মিলিন্দ গুনাজি এবং তিগমাংশু ধুলিয়া।

২০০২ সালে ‘কই মেরে দিল সে পুছে’ চলচ্চিত্র দিয়ে বলিউডে পা রাখেন এশা দেওল। এরপর একে একে ‘ধুম’, ‘না তুম জানো না হাম’, ‘কাল’, ‘নো এন্ট্রি, ‘ইনসান’-এর মতো চলচ্চিত্রে অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। ২০১২ সালে ভারত তখতানিকে বিয়ে করেন এশা দেওল। সংসার জীবনে পদার্পণ করে হঠাৎ করেই মিডিয়ার আড়ালে চলে যান ধর্মেন্দ্র কন্যা। দীর্ঘদিন আবার পর্দায় ফিরছেন এই অভিনেত্রী।

 

কিউটিভি/আয়শা/১৫ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৪৪

▎সর্বশেষ

ad