মিস ইউনিভার্স হলেন যুক্তরাষ্ট্রের আর’বনি

Anima Rakhi | আপডেট: ১৫ জানুয়ারী ২০২৩ - ১২:২২:৫৮ পিএম

বিনোদন ডেস্ক : এ বছর সুন্দরী প্রতিযোগিতা মিস ইউনিভার্সের সেরার মুকুট মাথায় পরেছেন যুক্তরাষ্ট্রের আর’বনি গ্যাব্রিয়েল। তাকে মুকুট পরিয়ে দিয়েছেন গতবারের মিস ইউনিভার্স হারনাজ সান্ধু।

এ বছর মিস ইউনিভার্সের মঞ্চে সেরা তিনে জায়গা করে নিয়েছেন ভেনেজুয়েলা ও দ্য ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী।

 

এ বছর মিস ইউনিভার্সের শীর্ষ তিন প্রতিযোগী। দ্বিতীয় রানারআপ হয়েছেন দ্য ডমিনিকান রিপাবলিকের প্রতিযোগী।

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছেন মিস ইউনিভার্স হওয়ার। গত বছর সেই স্বপ্ন সত্যি হয়েছিল। এ বছর আরও একবার মিস ইউনিভার্সের মঞ্চে হেঁটেছেন ভারতের মডেল ও অভিনেত্রী হারনাজ সান্ধু। এসময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন।

কিউটিভি/অনিমা/১৫ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:২২

▎সর্বশেষ

ad