ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

জার্মানির কয়লা খনিবিরোধী আন্দোলনের গ্রামে যাচ্ছেন গ্রেটা থুনবার্গ

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩ - ০৮:২২:০০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির কয়লা খনিবিরোধী আন্দোলনের কেন্দ্রে পরিণত হওয়া পরিত্যক্ত গ্রামটিতে যাওয়ার ঘোষণা দিয়েছেন তরুণ সুইডিশ জলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ। শনিবারই তার সেখানে পৌঁছানোর কথা ছিল। জার্মানির পশ্চিমাঞ্চলের লুত্জারাথ নামের গ্রামটি গত কিছুদিন ধরে সারাবিশ্বের গণমাধ্যমের খবরের শিরোনামে রয়েছে। কয়লা খনি সম্প্রসারণের জন্য জার্মান সরকার গ্রামটিকে বেছে নেওয়ার পর পরিবেশবাদীরা টানা আন্দোলন চালিয়ে আসছে লুত্জারাথে। 

চলতি সপ্তাহের শুরুতে কয়েকশ পুলিশ আন্দোলনকর্মীদের সরিয়ে দিতে তত্পরতা চালায়। তাদের বিভিন্ন স্থাপনা ভেঙে দেওয়া হয়। তবে এখনও ২০ থেকে ৪০ জনের মতো অনমনীয় জলবায়ু কর্মী সেখানে নানা কৌশলে রয়ে গেছেন। এলাকাটি থেকে লিগনাইট ধরনের কয়লা উত্তোলন করা হবে যা সবচেয়ে বেশি পরিবেশ দূষণকারী। গ্রেটা থুনবার্গ সেখানে যাওয়ার ঘোষণা দিলেও জার্মান কর্তৃপক্ষ জানিয়েছে, জলবায়ু আন্দোলন কর্মীদের সরিয়ে দেওয়ার কাজ শেষ পর্যায়ে।

সূত্র: এএফপি   

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:২০

▎সর্বশেষ

ad