ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

সিলেটের গোয়াইনঘাটে আদালতের রায় জমি ফেরত পেলেন মুক্তিযোদ্ধা সমসের

Ayesha Siddika | আপডেট: ১৪ জানুয়ারী ২০২৩ - ০৭:২৬:৫২ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি সিলেটের গোয়াইনঘাটে আদালতের রায়ে ভূমি ফেরত পেলেন এক মুক্তিযোদ্ধা। উপজেলার পরগনা বাজারে প্রায় ১০ বছর পর জমি ফিরে পেলেন প্রকৃত মালিক বীর মুক্তিযোদ্ধা সমসের আলী। আদালতের আদেশে বৈধ মালিককে জমি বুঝিয়ে দিতে অবৈধ দখলকারীর নির্মানাধীন ব্যবসায়িক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সহকারি জজ আদালত গোয়াইনঘাট সিলেটের নির্দেশনায় মামলার রায় কার্যকর করা হয়েছে। সিলেট জজ আদালতের নাজির খাইরুল ও গোয়াইনঘাট থানার এসআই জহিরুল ইসলাম খান একদল পুলিশ নিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলাধীন লাবু মৌজার ৬৩৪ নং দাগের ০.৫০ একর ও একই মৌজা ও দাগের ০.১০ একর ভূমি দীর্ঘ প্রায় ১০ বছর ধরে জবর দখল করে আসছিল সামছুল ইসলাম সহ কয়েকজন। এই জায়গার মালিকানাদাবি করে ২০১৮ সালে একটি মামলা হয়। সিলেট নগরের ২৪নং ওয়ার্ডের সাদাটিকর এলাকার মৃত আঞ্জব আলীর ছেলে বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের আলী এই মামলা (সহকারি জজ আদালত গোয়াইনঘাট এর মামলা নং- ০২/২০১৮) করেন।

দীর্ঘ শুনানী ও মামলার কাগজপত্র পর্যালোচনার পর ওই বছরের ২৮ জুন বীর মুক্তিযোদ্ধা হাজী সমসের আলীর পক্ষে রায় প্রদান করেন আদালত। এই রায়ের ভিত্তিতে গত বছরের ২৩ অক্টোবর আদালতের আদেশে প্রকৃত মালিক হাজী সমসের আলীকে জমি বুঝিয়ে দেওয়া হয়। পাশাপাশি অবৈধ দখলকারের দোকানকোঠা ভেঙ্গে দিয়ে চারদিকে লাল পতাকার নিশানা গেড়ে দেওয়া হয়। এ সময় এলাকার শত শত লোক উপস্থিত ছিলেন।

 

 

কিউটিভি/আয়শা/১৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৭:২৪

▎সর্বশেষ

ad