ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ বপনে ড্রোন ব্যবহার করছে আবুধাবি

Ayesha Siddika | আপডেট: ১২ জানুয়ারী ২০২৩ - ০৪:৪৫:৫৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সমগ্র আরব আমিরাতে ১০ লাখ ম্যানগ্রোভ উদ্ভিদের বীজ বপন করছে আবুধাবি। এটা করতে তারা ড্রোন ব্যবহার করছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম ওয়ামের খবরে বলা হয়েছে, আবুধাবির পরিবেশ এজেন্সি (ইএডি) জলবায়ু অঙ্গীকারের অংশ হিসেবে ১০ লাখ উদ্ভিদ রোপণের উদ্যোগ নিয়েছে। আর এটা করতে ড্রোন ব্যবহার করা হচ্ছে।

খবর অনুসারে, যেসব এলাকায় উদ্ভিদ রোপন করা হবে ড্রোন ব্যবহার করে সেখানকার ভূসংস্থান স্ক্যান করা হচ্ছে। এর মাধ্যমে থ্রি-ডি মানচিত্র তৈরি করা হচ্ছে। এরপর অ্যালগরিদম ব্যবহার করে  অঙ্কুরিত বীজ ড্রোনের মাধ্যমে আকাশ থেকে ফেলা হচ্ছে।

এই পদ্ধতি হাতে বীজ বপনের থেকে দ্রুত এবং স্বল্পমূল্যসম্পন্ন বলে খবরে উল্লেখ করা হয়েছে। ২০২১ সালে ডিউক অব ক্যামব্রিজ প্রিন্স উইলিয়াম আবুধাবি সফর করেন। ওই সময়  আবুধাবি কর্তৃপক্ষ ম্যানগ্রোভ উদ্ভিদ রোপণের উদ্যোগ গ্রহণ করে। সূত্র: আল আরাবিয়া

 

 

কিউটিভি/আয়শা/১২ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৪৫

▎সর্বশেষ

ad