ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মানুষের উদ্বেগ শনাক্তে সক্ষম, ১২০ ভাষায় কথা বলে এ রোবট

Anima Rakhi | আপডেট: ১০ জানুয়ারী ২০২৩ - ০২:০২:৫৫ পিএম

তথ্যপ্রযুক্তি ডেস্ক : কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে বানানো জোজি নামের একটি রোবট সাড়া ফেলেছে প্রযুক্তি বিশ্বে। রোবটটি মানুষের নির্দেশনা বুঝতে পারে এবং সে অনুযায়ী কাজ করতে পারে। প্লাস্টিক সার্জন ড. স্যাম খোজে ও কারিগরি উপদেষ্টা অধ্যাপক হিরোশি ইশিগুরো এ রোবট তৈরি করেছেন। রোবটটি ১২০টি ভাষায় কথা বলতে পারে। মানুষের আবেগ বুঝতে পারে, আলোচনায়ও অংশ নিতে পারে জোজি। খবর দ্য সানের

জোজিকে বলা হচ্ছে বিশ্বের সবচেয়ে বুদ্ধিমান ও অতিবাস্তব একটি রোবট। জোজের অ্যাডভান্সড ফেস অ্যাকচুয়েটরস আছে। ফলে রোবটটি যেকোনো বিষয়ের কথোপকথনে অংশ নিতে পারে, বয়স শনাক্ত করতে পারে, শরীরের ভাষা বুঝতে পারে এবং কেউ উদ্বিগ্ন থাকলে তা শনাক্ত করতে পারে। এছাড়া এআইয়ের এ রোবটের সামাজিক যোগাযোগ দক্ষতা ছাড়াও দীর্ঘমেয়াদি মেমোরি ও গন্ধ শনাক্তের সক্ষমতাও রয়েছে। এমনকি জোজির ডিজাইনও অনেকটা মানবদেহের মতো। যোগাযোগের সময় রোবটটি হাতও নাড়াতে পারে।

ড. খোজে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে দু’জন মানুষের মধ্যে যেভাবে কথোপকথন হয় তার ওপর ভিত্তি করে জোজিকে প্রশিক্ষণ দেয়া হয়েছে। রোবটটির ক্যামেরায় যে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। জোজি যেখানে থাকবে সেখানে যদি কেউ অপরাধ করে সেটিও শনাক্ত করতে পারবে। 

কিউটিভি/অনিমা/ ১০.০১.২০২৩/দুপুর ২.০২

▎সর্বশেষ

ad