ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলার আসামির কারাগারে মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৩ - ০৪:২৬:৩০ পিএম

ডেস্ক নিউজ : গাজীপুর কাশিমপুর কারাগার-২ এ বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্যের এক হাজতির অসুস্থ হয়ে মৃত্যু হয়েছে। সকালে হাসপাতালে তিনি মারা যান। তিনি প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় কারাগারে বন্দি ছিলেন। 

মারা যাওয়া কয়েদি হলেন, বরিশাল কোতয়ালী থানার রাজধর গ্রামের আ. খালেকের ছেলে আবুল হোসেন খোকন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কারাগার-২ এর জেল সুপার আমিরুল ইসলাম। 

জেল সুপার জানান, প্রধানমন্ত্রীকে হত্যা চেষ্টা মামলায় বন্দি হরকাতুল জিহাদ হুজি সদস্য কারাগারে বন্দি ছিলেন। সকালে কারাগারের মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল ৮টার দিকে তার মৃত্যু ঘোষণা দেন।

জেল সুপার আরও জানান, মারা যাওয়া বন্দির বিরুদ্ধে মুকসুদপুর থানার মামলা ও কোতয়ালী থানার মামলা ছিল। কারাবিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২৫

▎সর্বশেষ

ad