ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

টিভিতে বিপিএল দেখতাম : উন্মুক্ত চাঁদ

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৮:৫৩:৩০ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ জয় করে রাজার বেশে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) যোগ দিয়েছেন লিওনেল মেসি। আনন্দঘন পরিবেশে পার্ক দে প্রাসে আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নেন তার ক্লাব সতীর্থরা। মেসিকে দেওয়া হয় গার্ড অব অনার। অনুশীলনে গিয়ে নেইমারদের সঙ্গে দেখা হয় মেসির। বিশ্বকাপজয়ী বন্ধুকে পেয়ে নেইমারের উচ্ছাস ছিল দেখার মতো।

কাতার বিশ্বকাপের শেষ আট থেকে ছিটকে যায় ব্রাজিল। নেইমারের বিশ্বকাপ জয়ের স্বপ্ন আবারও ভেঙে যায়। কিন্তু ফ্রান্সকে হারিয়ে মেসির হাতে বিশ্বকাপ উঠতেই শুভেচ্ছা জানাতে দেরি করেননি নেইমার। টুইট করে মেসিকে তিনি শুভেচ্ছা জানান। আজও মেসিকে বরণ করে নেওয়ার ছবি সোশ্যাল সাইটে পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন নেইমার।

৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। আজ মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারক। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। মেসিকে স্বাগত জানানোর এই ক্ষণে অনুপস্থিত ছিলেন কিলিয়ান এমবাপ্পে। পিএসজির এই ফরাসি সুপারস্টার আপাতত ছুটিতে আছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/রাত ৮:৫৫

▎সর্বশেষ

ad