ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিশ্বকাপজয়ী মেসিকে ‘গার্ড অব অনার’ দিয়ে বরণ করল পিএসজি (ভিডিওসহ)

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৬:১৯:৩৪ পিএম

স্পোর্টস ডেস্ক : ৩৬ বছর পর আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দিয়েছেন লিওনেল মেসি। ক্যারিয়ারের গোধূলি বেলায় তার হাতের স্পর্শ পেয়েছে বিশ্বকাপ ট্রফিটা। বিশ্বকাপ জয়ের পর নিজ দেশে ফিরে এতদিন ছুটি কাটিয়েছেন মেসি। এবার তিনি যোগ দিলেন তার ক্লাব পিএসজিতে। প্যারিসে এর আগেও অনেকবার ছুটি কাটিয়ে ফিরেছেন মেসি, তবে এবার ফিরলেন বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে।

আর্জেন্টাইন মহাতারকাকে বরণ করে নিতে পিএসজির আয়োজন ছিল বেশ। অনুশীলনে নামার সময় মেসিকে দুই পাশে দাঁড়িয়ে গার্ড অব অনার দিয়ে বরণ করে নিয়েছে সতীর্থরা। তখন মেসির হাতে তুলে দেওয়া হয় সম্মাননা স্মারকও। পরে স্মারক হাতে ছবিও তুলেছেন মেসি। সেই মুহূর্তের ভিডিও সোশ্যাল সাইটে পোস্ট করেছে পিএসজি।

মেসিকে স্বাগত জানাতে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল মহাতারকা নেইমার। তিনিও বন্ধু মেসিকে বরণ করে নেন। বিশ্বকাপ জয়ের পর টুইট করে মেসিকে অভিনন্দনও জানিয়েছিলেন নেইমার। কিন্তু ছিলেন না কিলিয়ান এমবাপ্পে। কারণ, মেসি ছুটি কাটিয়ে ক্লাবে ফেরার দিনে ছুটিতে গেছেন এই ফরাসি সুপারস্টার।

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/সন্ধ্যা ৬:১৮

▎সর্বশেষ

ad