ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ১০

Ayesha Siddika | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৫:৩০:৫৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ায় জোড়া গাড়িবোমা হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। দেশটির হিরান অঞ্চলে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আল শাবাব। দেশটির সরকারের মিত্র একটি মিলিশিয়া বাহিনী ও স্থানীয় এক ব্যক্তি জানান, বুধবার স্থানীয় সময় সকালে দুটি বড় বিস্ফোরণ হয়। অনেক বাড়ি মাটির সঙ্গে মিশে গেছে। বেসামরিক, সেনা ও মাকাউইজলের যোদ্ধাসহ অন্তত ১০ জন নিহত হয়েছেন। 

মাহাস জেলার কমিশনার মুমিন মোহাম্মদ হেলেন রাষ্ট্রীয় রেডিওকে জানিয়েছেন,  বোমাগুলোর একটির লক্ষ্য ছিল তার বাড়ি, অন্যটি আঘাত হানে কেন্দ্রীয় এক আইনপ্রণেতার বাড়িতে। এদিকে হামলার দায় স্বীকার করে আল শাবাবের মিডিয়া কার্যালয় এক বিবৃতিতে বলেছে, ‘ধর্ম বিসর্জনকারী মিলিশিয়া ও সেনারা’ তাদের হামলার লক্ষ্য ছিল। সূত্র: রয়টার্স

 

 

কিউটিভি/আয়শা/০৪ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৩০

▎সর্বশেষ

ad